নারী দিবস নিয়ে কি বললেন দিলীপ ঘোষ
দি নিউজ লায়নঃ আজ বিশ্ব নারী দিবস। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই দিনটি খুব সুন্দর করে ব্যাখা করে নারীদের সম্মান জানায়। সক্কাল সক্কাল নারী দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বলেন, ‘‘আমাদের ভারতবর্ষে আলাদা করে নারী দিবস লাগে না। যুগ যুগ ধরে মহিলাদের সামনে রেখেছি৷ নারীদের আমরা সন্মান দেখিয়েছি৷
বেদ থেকে শুরু করে আজ পর্যন্ত নারীদের যে যোগদান সম্মানের সঙ্গে দিয়েছি।’’ তিনি আরও বলেন, ‘‘শুধু তাই নয় বরাবরই আমরা মহিলাদের আগে জায়গা দিয়ে থাকি৷ সীতা রাম বলি৷ আগে সীতাকে বলি। রাধা কৃষ্ণ বলি। ভারতবর্ষে নারীর নারী সম্মান , নারীর অধিকার, নারীর যোগ্যতা সন্মান যুগযুগ ধরে হয়ে আসছে। ৷ আজকে বিদেশি ভাবধারা আসার জন্য এটা আলাদা করে করতে হচ্ছে৷ এতে নারীদের অপমান হচ্ছে, অসম্মান হচ্ছে।’’
তিনি আরও বলেন, 'তবে দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গে নারীর সুরক্ষা একেবারেই নেই। নারী সুরক্ষা নিয়ে ভাবতে হচ্ছে আমাদের। সবার এব্যাপারে সচেতন হওয়া উচিত যাতে মহিলারা সুরক্ষিত হন। তাঁদের সন্মান যাতে সুরক্ষিত হয়। কারণ আগামী প্রজন্মকে তাঁরাই তৈরি করেন সেই জন্য তাঁদের সুরক্ষা সর্বোপরি'।

Post a Comment